top of page
smartlink-youtube-dark-logo.png

ডুবি আমি আয়নার
যত বায়নায়
তার দায়ভার 
আর সয় না

​

মরে গিয়ে হয় না
সে তো যায় না
শুধু যায়-আসে
তার গয়না

​

গয়নার আবদার
শুধু বারবার 
নানা রূপে
নানা রঙে 
সংসার

​

জানিনা কী দরকার
কী বা দরকার তার 
ভাঙাগড়া এই কারবার

​

হাজার পাত্রে ঢলি
অলিগলি
তাকে পেলে বলি
"আর একটু খেলি"

​

হাজার পাত্রে ঢলি
পুড়ি-জ্বলি
তাকে পেলে বলি
"আর একটু খেলি"

​

খেলনা খেলনা 
কামনা বাসনা
রবে না, রবে না, রবে না

​

রবে না গহনা
রবে না যাতনা
রবে না, রবে না, রবে না

SUGGESTED

1.png
  • iTunes
  • Spotify
  • Instagram
  • Facebook
  • Twitter
  • YouTube
  • SoundCloud
216669_youtube-subscribe-button-png-3.pn

©2026 #ABHIKISM

bottom of page